রাতের আঁধারে নারী করদাতার খোঁজে ঘোরাফেরার অভিযোগ, তোপের মুখে কিশোরগঞ্জের এক কর কর্মকর্তা
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে এক কর কর্মকর্তার বিরুদ্ধে রাতে বিভিন্ন এলাকায় নারী করদাতার খোঁজে ঘোরাফেরা করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, ওই কর্মকর্তা অফিসের দায়িত্বের বাইরে কয়েকজন নারী চিকিৎসক করদাতার সঙ্গে ব্যাক্তিগতভাবে যোগাযোগ করে কর কমিয়ে বাড়তি সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তার অফিসে যাবার আমন্ত্রণ জানান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাতের বেলায় কর অফিসের অতিরিক্ত সহকারী কর কর্মকর্তা ( এডিশনাল এসিসটেন্ট কমিশনার অব ট্যাকসে্স) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিভিন্ন এলাকায় ক্লিনিক গুলোতে ঘোরাফেরা করতে দেখা যায়। এতে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সাবেক এক কর্মকর্তা ভাষ্য এএসিটি মোঃ জাহাঙ্গীর আলম দীর্ঘ সময় কর পরিদর্শক হিসেবে কর্মরত থাকায় পুরাতন অভ্যাস জনিত কারণে ব্যাক্তিগত যোগাযোগ পছন্দ করেন। বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন সংশ্লিষ্ট রা । উক্ত কর্মকর্তা কিছুদিন পূর্বে রেনেসাঁ নামে এক প্রাইভেট ক্লিনিক হাসপাতালের নিবন্ধন নবায়নের আবেদনে দেড়কোটি টাকা কর বকেয়া রেখে আয়কর প্রত্যয়ন পএ দাখিলের সত্যতা জানতে গেলে ওই কর্মকর্তা দ্বারা দুই সাংবাদিক হেনস্তার শিকার হন। জোরপূর্বক অফিস থেকে বের হয়ে যেতে বলেন নতুবা পুলিশ ডাকার হুমকি দেন । যদিও অন্যান্য কর্মচারীরা তাৎক্ষনিক ভাবে পরিস্হিতি স্বাভাবিকতা ফিরিয়ে আনেন। এর কিছুদিন পর সিনিয়র এক আইনজীবীর সংগে সাংবাদিক দের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?