‘উনিশ সংগঠন’-এর মুখপাত্র হলেন চিত্রনায়ক জয় চৌধুরী

Aug 1, 2026 - 23:39
 0  7
‘উনিশ সংগঠন’-এর মুখপাত্র হলেন চিত্রনায়ক জয় চৌধুরী

বাংলা চলচ্চিত্রের সার্বিক উন্নয়ন ও শিল্পের স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে “ঐক্যে শক্তি, সৃজনে সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে দেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৯টি সংগঠন একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে। নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘উনিশ সংগঠন’।

শনিবার (১ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর ৭ নম্বর ফ্লোরে আয়োজিত অনুষ্ঠানে ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি ঘোষণা করা হয়। এতে চিত্রনায়ক হেলাল খান আহ্বায়ক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান।

একই অনুষ্ঠানে চিত্রনায়ক জয় চৌধুরীকে ‘উনিশ সংগঠন’-এর মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় জয় চৌধুরী বলেন, “১৯টি সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমাকে যোগ্য মনে করে নবগঠিত ‘উনিশ সংগঠন’-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব দিয়েছেন। এজন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে এই দায়িত্ব পালন করতে পারি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

SalimShakib সেলিম শাকিব একজন তরুণ সাংবাদিক, অনলাইন ফিল্ম অ্যাক্টিভিস্ট ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলাদেশি চলচ্চিত্রভিত্তিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘বিডি ফিল্মবাজ’-এর টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলচ্চিত্র নিয়ে নিয়মিত কাজের পাশাপাশি নির্মাণ ক্ষেত্রেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন।