মাদারীপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিন গোপারপুর এলকার ঢাকা-বরিশাল মহা সড়কে স্থানীয় জনসাধারণের আয়োজনে মাদক ব্যবসায়ীর দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সবার আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুব সমাজের প্রতিনিধির ও নারীরা অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিন গোপারপুর এলকার চিহ্নিত মাদক ব্যাবসায়ি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি সহ নানান প্রকার অপকর্ম চালাচ্ছে। তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওই মাদক ব্যাবসায়ি ও মাদকসেবী সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এলাকার নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং আক্রোশ মূলক ভাবে করা হয়েছে। বক্তারা আরো বলেন, এ মামলার উদ্দেশ্য হলো মাদক কারবারিদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের নামে মামলা দিয়ে হয়রানি করে মুখ বন্ধ করা। এই মিথ্যা মামলার কারণে এলাকার শান্তিপ্রিয় যুব সমাজ ও সুশীল সমাজের ব্যক্তিরা সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
What's Your Reaction?