পীরগঞ্জে চোলাই মদ ও টাপেন্টা ট্যাবলেটসহ ৩ জন আটক

May 9, 2026 - 17:38
 0  9
পীরগঞ্জে চোলাই মদ ও টাপেন্টা ট্যাবলেটসহ ৩ জন আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮০ লিটার চোলাই মদ ও নেশাজাতীয় টাপেন্টা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের সেতরাই নামক সড়কে এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে ১৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়হান রিজভী (২৮) ও গাব্রিয়েল মিনস (৪২) নামে দুইজনকে আটক করে পুলিশ।
আটক রায়হান রিজভী ঠাকুরগাঁও সদর আর্ট গ্যালারির ইয়াকুব আলীর ছেলে এবং গাব্রিয়েল মিনস জেলার গোবিন্দনগর বাগানবাড়ি এলাকার মাতিয়াস মিনসের ছেলে।
এদিকে একই রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর কালোপীর বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১০ পিস টাপেন্টা ডল ট্যাবলেটসহ হাফিজুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। হাফিজুল ইসলাম দিনাজপুর জেলার বচাগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে বলে জানা গেছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, মাদকবিরোধী অভিযানে চোলাই মদ ও টাপেন্টা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow