ধামরাইয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে ইট ভাটায়
ওসমান গনি
ধামরাইয়ে সদর ইউনিয়নের ডেমরান এলকায় স্টাইল ইটভাটার পূর্ব পাশে কাঠুলিয়া বিলে দিনে বেলায় অবাধে চলছে ফলসি জমির মাটি কাটার মহোৎসব,, এতে জমি ফসল উৎপাদনের উপযোগিতা হারানোর পাশাপাশি নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক ট্রলি, ড্রাম ট্রাকে বহন করা মাটি সড়কের ওপরে পড়ে থাকছে। আবার অনেক সড়কের পিচও উঠে যাচ্ছে। ঢুলিভিটা কালিয়াকৈরে রাস্তা জ্যামঝট সহ দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।
প্রকাশ্যে এই কাজ চালিয়ে যাচ্ছে ধামরাই সদর ইউনিয়নের শরিফভাগ এলাকার আরিফ,, মাজেদুল ইসলাম ও মনির নামে এই তিন ব্যক্তি । নিরব ভূমিকা পালন করছে প্রশাসন ও স্থানীয় বিএনপি।
প্রশাসনের নাকের ডগায় এসব ঘটলেও দেখার যেন কেউ নেই। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ থাকলেও প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডেমরান এলাকায় স্টাইল ইট ভাটার পূর্ব পাশে কাঠুলিয়া বিলে একাদিক জায়গায় প্রকাশ্যে দিনে ও রাতে মাটি দস্যুরা ফসলি জমির মাটি ভেকু দিয়ে কৃষি জমি থেকে মাটি ২০ -২৫ ফিট গর্ত করে মাটি কেটে ২৫ ট্রাক ব্যবহার করে হাটিপাড়া ৪ স্টার নামক একটি ইট ভাটায় বিক্রি করে খাচ্ছে চিহ্নিত মাটি খেকুরা,,
এতে করে হুমকির মুখে চারো পাশে থাকা ফসলি জমি
মাটির লিকের মালিক মাজেদুল ও আরিফের সাথে কথা হলে জানান আমরা আমাদের জমির মাটি কাটছি এটা কোনো ফসলি জমি না,, আমরা পুকুর খনন করতাছি
এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব সাথে কথা হলে তিনি জানান ফসলি জমি মাটি কাটা বন্ধ ও অসাধু মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে,,
What's Your Reaction?