মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাইফ-উল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী,
উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?