সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক

Aug 6, 2026 - 22:56
 0  11
সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু,  ট্রাক জব্দ, চালক আটক

মোঃ কামালসা উদদিন তক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জ ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী বাঁশতলা সড়কের মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত মুস্তাকিম হোসেন (৪) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এদিকে, আটক ট্রাক চালক কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের আসাদুজ্জামানের ছেলে আল আমিন হোসেন (৩৯)। স্থানীয়রা জানান, শিশু মুস্তাকিম ব্যাটারি চালিত ভ্যান যোগে স্থানীয় বাজার থেকে বাড়িতে ফেরার সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার বহনকারী ভ্যানটির। এতে ঘটনাস্থলেই শিশু মুস্তাকিমের মর্মান্তিক মৃত্যু হয়। এঘটনায় উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে খুলনা মেট্রো-ড ১১-০৩০৭ নাম্বারের ট্রাকসহ এর চালক আল আমিনকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ঘাতক ট্রাকটিসহ এর চালককে থানায় নিয়ে যান। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকসহ এর চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।## ০৬.০৮.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow