CAFOD–কারিতাসের ধরিত্রী প্রকল্পের উদ্যোগে লোকসংগীত, পথনাটক ও মাল্টিমিডিয়া প্রদর্শনী

Nov 18, 2025 - 22:04
 0  34
CAFOD–কারিতাসের ধরিত্রী প্রকল্পের উদ্যোগে লোকসংগীত, পথনাটক ও মাল্টিমিডিয়া প্রদর্শনী

মুন্সী ইউসুফ, কুয়াকাটা প্রতিনিধি:

কলাপাড়া (পটুয়াখালী), ১৮ নভেম্বর ২০২৫:
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরি ও বাজারজাতকরণ কার্যক্রমকে উৎসাহিত করতে কারিতাস বরিশাল অঞ্চলের ‘ধরিত্রী’ প্রকল্পের উদ্যোগে মনোহারপুর, মহিপুরে অনুষ্ঠিত হলো লোকসংগীত, কৃষি পথনাটক ও মাল্টিমিডিয়া প্রদর্শনী। প্রকল্পটির আর্থিক সহযোগিতায় ছিল আন্তর্জাতিক সহযোগী সংস্থা CAFOD।

‘Eco-enterprise Development and Marketing (Vermi Compost) – Project Doritry’ শীর্ষক এই কার্যক্রমে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন, ব্যবহার, বাজারজাতকরণ এবং জৈব চাষাবাদে কৃষকদের আগ্রহ বৃদ্ধি বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ধরিত্রী প্রকল্পের কৃষক-কৃষাণী, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য, প্রকল্পের কর্মীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে সার্বজনীন প্রার্থনা পরিচালনা করেন ধরিত্রী প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর কাজল ঘরামী। এরপর আসন গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা প্রদান পর্বে সভাপতিত্ব করেন জুনিয়র কর্মসূচী কর্মকর্তা (ধরিত্রী ও একব্যাব প্রকল্প) মি. জর্জ বৈরাগী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আশ্রাফ আলী হাওলাদার, উপসহকারী কৃষি কর্মকর্তা, কলাপাড়া উপজেলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মো. ইব্রাহিম খান, ইউপি সদস্য, ৩নং ওয়ার্ড, মহিপুর ইউনিয়ন।

পরিচিতি পর্বে প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটররা ধরিত্রী প্রকল্পের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন। স্বাগত বক্তব্যে মি. জর্জ বৈরাগী বলেন, জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জৈব চাষাবাদ ও পরিবেশবান্ধব কৃষিকে এগিয়ে নিতে ভার্মি কম্পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মো. আশ্রাফ আলী হাওলাদার জৈব সার ব্যবহারের সুফল এবং কৃষকদের স্বনির্ভর হতে পরিবেশবান্ধব কৃষির গুরুত্ব তুলে ধরেন।

পরে লোকসংগীত, জারী গান এবং কৃষি পথনাটকের মাধ্যমে কৃষি বিষয়ে সচেতনতা সৃষ্টি, বাজারসংযোগ ও টেকসই উদ্যোগ গঠনের বার্তা তুলে ধরা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow