সাভারে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

Aug 17, 2025 - 21:14
 0  70
সাভারে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার বাড্ডা আ. গফুর ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম।

 
স্থানীয় সাবেক মেম্বার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর, যুগ্ম-সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন রমিজ, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশেক আলী মোল্লা, সাধারণ সম্পাদক আকতার হোসেন বেপারী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, ইসমাইল মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তাঁর অবদান চিরকাল দেশের মানুষ মনে রাখবে।

তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আজ তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন।

অনুষ্ঠানের শেষে দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow