ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল

Dec 13, 2025 - 20:40
 0  21
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং চট্টগ্রাম-৮ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে শনিবার বিকেল ৫টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়েরর সামনে এসে সমাবেশে মিলিত হন।
নূরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।
তিনি এসময় বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার পলায়নে বাধ্য হয়েছে। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছে। নির্বাচন কমিশন গত এগারো ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই জুম্মার নামাজের পর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে নির্মমভাবে আহত করা হয়। এর আগে গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র ওপরও একই ধরনের হামলা চালানো হয়। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশে একটি অশুভ শক্তির সঙ্গে আওয়ামী সন্ত্রাসী চক্র আঁতাত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যারা এ ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে এসময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।##
১৩.১২.২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow