ধামরাইয়ে সম্পত্তি দখলের অভিযোগ: ভাড়ারিয়া ইউনিয়নের বাসিন্দা লুৎফর রহমানের দাবি

Dec 13, 2025 - 21:00
 0  30
ধামরাইয়ে সম্পত্তি দখলের অভিযোগ: ভাড়ারিয়া ইউনিয়নের বাসিন্দা লুৎফর রহমানের দাবি

নিজস্ব প্রতিবেদক 

ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় সম্পত্তি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান অভিযোগ করেছেন যে তাঁর মালিকানাধীন প্রায় ২২ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ভাড়ারিয়া ইউনিয়নের বাসিন্দা খোকন, পিতা হাজী সেলিম, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। লুৎফর রহমান দাবি করেন, খোকন ও তার সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর জমি দখলে নেয় এবং সেখানে বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছে।

লুৎফর রহমান জানান,
“আমার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা আমাকে বারবার হুমকি দিয়েছে। পিস্তল দেখিয়ে ভয় দেখানো হয়েছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবী করছি।”

এ বিষয়ে স্থানীয়দের কেউ কেউ ঘটনাটির সত্যতা স্বীকার করলেও কেউ কেউ এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন।

অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী লুৎফর রহমান ইতোমধ্যে থানা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। তিনি দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow