কিশোরগঞ্জে জাতীয়  ভিত্তিক গ্রন্হপাঠ  কার্যক্রমের  মূল্যায়ন অনুষ্ঠিত

Dec 22, 2025 - 20:44
 0  23
কিশোরগঞ্জে জাতীয়  ভিত্তিক গ্রন্হপাঠ  কার্যক্রমের  মূল্যায়ন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি।  বেসরকারি গ্রন্হাগার  সমূহের  অংশগ্রহণে  জাতীয় ভিওিক  গ্রন্হপাঠ কার্যক্রম ২০২৫ এর পাঠ প্রতিযোগিতা  মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে।  ২২ ডিসেম্বর /২৫ (সোমবার)  দুপুরে কিশোরগঞ্জ টেকনিক্যাল  স্কুল  ও  মিলনায়তনে অধ্যক্ষ প্রকৌশলী  মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক  মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্হকেন্দ্রের  নির্দেশনায়  ষষ্ঠ শ্রেণি হতে  দশম শ্রেণি পর্যন্ত  "ক" গ্রুপে তোমাদের জন্য ভালবাসা  ও  একাদশ হতে দ্বাদশ শ্রেণির জন্য আরেক ফাল্গুন  বইয়ের  উপর পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত প্রতিযোগি গণ  নিজ নিজ লেখনী উপস্হাপন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।  বক্তব্য রাখেন সম্মানীত মূল্যায়নকারী কিশোরগঞ্জ  টেকনিক্যাল  স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর ( গণিত)  মুহাম্মদ আবু ছিদ্দিক আকন্দ,  ইন্সট্রাক্টর ( বাংলা)  মোছাঃ ফেরদৌসী, সংযোগ যুব গণ পাঠাগার আর্কাইভ ও বিজ্ঞান ক্লাব এর পরিচালক  শাহ মোঃ সারওয়ার জাহান।  অনুষ্ঠানে  ক গ্রুপের ৫ জন প্রতিযোগি ও খ গ্রুপের ৫ জন  প্রতিযোগি কে চুড়ান্তভাবে বিজয়ী হিসেবে  নির্বাচিত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow