সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

Dec 22, 2025 - 23:21
 0  32
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা  ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ঔষধ ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বাঁকাল চেঁকপোষ্ট, মাদরা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে সোমবার এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেঁকপোষ্ট এর পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেকপোষ্ট ও খাঁনপুর ব্রিজ নামক স্থান হতে ভারতীয় শাড়ি, পাতার বিড়ি ও কসমেটিক্সস সামগ্রী জব্দ করে।
এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বেলি চান্দা নামক স্থান হতে বাংলাদেশী শাড়ি এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার তালশারি নামক স্থান হতে ৬০ বোতল নেশা জাতীয় ভারতীয় উইনকেরেক্স সিরাপ জব্দ করে।  জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৯২ হাজার ২০০ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।##
২২.১২.২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow