জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধ মেরামত ও উঁচু করণের দাবিতে মানববন্ধন ও মত বিনিময় সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নাগরিকদের পক্ষ থেকে খুলনা কযরা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী গ্রামের হয়াতখালী বাজার থেকে পুলিশ ক্যাম্প পর্যন্ত বেঁড়িবাঁধ মেরামত ও উঁচু করণ সহ ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে মত বিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ডরপ ইভলভ প্রকল্পের সহযোগীতায় ও উপজেলা সিএসও নেটওয়ার্ক সদস্যদের বাস্তবায়নে এ সভা অনু্ষ্ঠিত হয়।
মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ও ডরপ ইভলভ প্রকল্পের উপজেলা ফিল্ড ফ্যাসালিটেটর হারুন অর রিশিদের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড খুলনার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, বিশেষ অতিথী ছিলেন পাওবোর উপ-সহকারী প্রকৌশলী মশিউল আবেদীন,মোঃ সোলায়মান হোসেন,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শান্তুনু অধীকারী, কয়রা কপোতাক্ষ কলেজের অবসার প্রাপ্ত অধ্যাপক আ,ব,ম,আব্দুল মালেক,ইউপি সদস্য মোঃ মাসুদুর রহমান,নূর ইসলাম খোকা,কামাল হোসেন সিএসও সদস্য মোল্যা মনিরুজ্জামান, আশিকুজ্জামান,জিয়াউর রহমান, সাবানা আক্তার, স্বপ্না মন্ডল,রোজিন খাতুন,শামীমা আক্তার প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় বেঁড়িবাঁধ মেরামতের জন্য হায়াতখালী বাজরে মহারাজপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দারা এক মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,অনেক জায়গায় বাঁধ এতই নিচু যে সামান্য জোযারে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। জরুরি ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মেরামত দরকার। না হলে বিস্তীর্ন এলাকা প্লাবিত হতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ বলেন, মটবাড়ী গ্রামের হায়াতখালি বাজার থেকে পুলিশ ক্যাম্প পর্যন্ত ভেড়ি বাঁধের টেকসই উন্নয়ন করা হবে।
মতবিনিময় শেষে উপজেলা সিএসও নেটওয়ার্কের পক্ষ থেকে পাওবোর কর্মকর্তাদের কাছে বেঁড়িবাঁধ মেরামতের জন্য সুপারিশ মালা তুলে দেওয়া হয়।
What's Your Reaction?