তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত এডভোকেট মনজুর হোসেন
মিরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট মনজুর হোসেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় এডভোকেট মনজুর হোসেন বলেন, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় তিনি মাদ্রাসার শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে কাজ করবেন। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও সাফল্যের জন্য সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
What's Your Reaction?