কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

Jan 18, 2026 - 20:41
 0  38
কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

সারওয়ার শাহ,কিশোরগন্জ প্রতিনিধি। সহজ সরল নিবেদিত প্রাণ ইসলামের আজীবন খাদেম মুজাহীদ শায়খুল হাদিস মাওলানা আহামদ আলী কাসেমী হুজুর ইসলামী মনোভাবা সম্পন্ন দল সমূহের সমাঝোতার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগন্জ -১ ( সদর - হোসেনপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ -১ ও ঢাকা - ১০ আসনে মনোনয়নপএ দাখিল করেছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী কিশোরগন্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন এর কালিকাবাড়ী গ্রামের বাসিন্দা। যদিও মাওলানার কর্মজীবন ঢাকায় কাটালেও যশোদল বাসী মনে করছেন তাদের এলাকার প্রার্থী কে পাশ করাতে যা করার তা -ই করবেন। এই আসনটিতে মাওলানা আতাহার আলী (রঃ) এবং মাওলানা আতাউর রহমান খান সংসদ সদস্য নির্বাচিত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow