সাংবাদিক ফারহাদ রাজের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের কর্মসূচি ও স্মারকলিপি
প্রেস বিজ্ঞপ্তি কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদ (স্থানীয়ভিত্তিক পেশাজীবী সাংবাদিক সংগঠন) গভঃ রেজিঃ নং – কিশোর-৬৮১ সাংবাদিক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কর্মসূচিতে অংশগ্রহণের আহবান সহ তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ।
কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদ সভাপতি শাহ সারওয়ার জাহান সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন জাতীয় পর্যায়ের নিউজ চ্যানেল দূরবীন নিউজ ও নিউজ টাইমস্ টিভির জেলা প্রতিনিধি ফারহাদ হোসেন রাজের উপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন । পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক ফারহাদ হোসেন রাজ অন্তত ২০ জনের একটি সন্ত্রাসী দলের হামলার শিকার হন। সন্ত্রাসীদের উপুর্যুপরি আঘাতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি শারীরিকভাবে মারাত্মকভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন, একজন শান্তিপ্রিয় সাংবাদিকের উপর এ ধরনের ন্যক্কারজনক হামলা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়; বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে নিম্নোক্ত দাবিসমূহ তুলে ধরা হয়ঃ ১। সাংবাদিক ফারহাদ হোসেন রাজের উপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে শনাক্ত ও গ্রেফতার করতে হবে। ২। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। ৩। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ৪। জেলার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৫। ভবিষ্যতে সাংবাদিকদের উপর হামলা প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন গণমাধ্যম হুমকির মুখে পড়বে। তাই দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। প্রেরকঃ কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদ (স্থানীয়ভিত্তিক পেশাজীবী সাংবাদিকদের সংগঠন) গভঃ রেজিঃ নং – কিশোর-৬৮১ কাটাখালী মনিপুরঘাট, সিকদার সড়ক, সদর, কিশোরগঞ্জ। তারিখঃ .......................... স্থানঃ কিশোরগঞ্জ।
What's Your Reaction?