সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। শনিবার সকালে তিনি সাতক্ষীরা “ল” কলেজে এসে পৌঁছালে কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও ছফুরন্নেসা মহিলা কলেজের সভাপতি ডা. মিনহাজ আহমেদ ও ল কলেজের প্রিন্সিপাল ড. রবিউল ইসলাম খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শনকালে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং কলেজ পরিচালনা পরিষদের সদস্য এবং কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় কলেজের মানসম্মত শিক্ষার পরিবেশ ও কলেজ পরিচালনার সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এজন্য কলেজ গভর্নিং বডি ও কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানান। এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া ও গবেষণা কর্মকর্তা মোঃ ফয়সাল আলম প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা “ল” কলেজ পরিচালনা পরিষদের সদস্য এড. শেখ এমদাদুল ইসলাম, এড. মাগফুর রহমান, এড. আ ক ম শামসুদ্দোহা খোকন, প্রভাষক এড. অ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. শেখ আলমগীর আশরাফ, এড. মোঃ রফিকুল ইসলাম রফিক, এড. শেখ তোহা কামাল উদ্দীন হীরা, এড. মুহা: মুনিরুদ্দীন, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. শরীফ আজমীর হোসাইন রোকন, ল কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু প্রমূখ। এ সময় সাতক্ষীরা কলেজের শিক্ষক ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ পরিদর্শন করেন।## ০৯.০৫.২৬
What's Your Reaction?