কিশোরগঞ্জ সদরে জামায়াতের সমাবেশ সফলের আহবান জানিয়ে  মিছিল 

Jul 15, 2025 - 18:25
 0  115
কিশোরগঞ্জ সদরে জামায়াতের সমাবেশ সফলের আহবান জানিয়ে  মিছিল 

কিশোরগঞ্জ প্রতিনিধি। 

আসন্ন জাতীয় সংসদ  নির্বাচন  অবাধ সুষ্ঠু ,  নিরপেক্ষ অনুষ্ঠানের  লক্ষ্যে জামায়াতের ৭ দফা কর্মসূচি  বাস্তবায়নে ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশকে সফল করার আহবান জানিয়ে  জামায়াত ইসলামী  মিছিল আয়োজন করেছেন। 

১৫ জুলাই ২০২৫ (মংগলবার) বাদ আছর স্হানীয়  শহীদি মসজিদ  থেকে শুরু হয়ে বড়বাজারস্হ জাহাঙ্গীর মোড় চত্বরে গিয়ে শেষ হয়। 

কিশোরগঞ্জ শহর শাখা জামায়াতের  আমীর আ ন ম  আব্দুল হক এর নেতৃত্বে আয়োজিত  মিছিল পরবর্তী  সমাবেশে  বক্তব্য রাখেন  জেলা জামায়াতের  সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। 

জামায়াত কেন্দ্রীয় ভাবে  সরকারের দৃষ্টি আকর্ষণ করে যে  সাত দফা সুপারিশ  প্রণয়ন করেছেন তা জনগণকে শামিল করতে লিফলেট বিতরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow