ধামরাইয়ে বিএনপি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

Sep 5, 2025 - 16:07
 0  54
ধামরাইয়ে  বিএনপি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ধামরাই প্রতিনিধি বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ধামরাই চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, সাধারণ সম্পাদক সামসুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সাদ-ই-রাব্বি জিসান এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার আদিত্যর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন। সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow