সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তাকে বরখাস্তসহ দেশের বিভিন্ন স্থানে সংযুক্তের প্রতিবাদে এবং চার দফা দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত, গণছুটিতে যাওয়ার ঘোষনা
সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তাকে বরখাস্তসহ দেশের বিভিন্ন স্থানে সংযুক্ত করার প্রতিবাদে এবং পল্লী বিদ্যুৎ সমিতি ঘোষিত চার দফা দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে সাতক্ষীরার পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীরা আজ বিকাল ৫ টা থেকে গণছুটিতে যাওয়ার ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাধন কুমার দাস।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকদের জন্য মালামাল ক্রয়ের নামে নি¤œ মানের মালামাল ক্রয় করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দূর্নীতিবাজ কর্মকর্তারা। শুধুমাত্র পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর স্বেচ্ছাচারমূলক আচরণের কারণে, গত ২ মাসে স্বাভাবিক কর্মপরিবেশ না থাকায় ৭ জন লাইনক্রু বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেছেন। ইতিপূর্বে কখনো এতো স্বল্প সময়ে এতো পরিমান লাইনম্যান মৃত্যুবরণ করেন নাই। তাছাড়া, গত ১ বছরে মূলতঃ বর্তমান স্বৈরাচারী চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পরে ১৮ জন লাইনক্রু বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে এবং অন্যান্য পদের ৩০ এর অধিক জনবল অত্যাধিক কাজের চাপ এবং সুষ্ঠু কর্মপরিবেশ না পেয়ে মৃত্যু বরণ করেছেন।
তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনিয়ম, দূর্নীতি, নিম্নমানের মালামাল ক্রয়ের বিরুদ্ধে এবং আর.ই.বি ও পি.বি.এস সংস্কারের পক্ষে আমাদের আন্দোলন ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে চলমান। গ্রাহকের পক্ষে ও বাংলাদেশের ১৪ কোটি জনগনের পক্ষে কথা বলাতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বর্তমান স্বৈরাচারী ম্যানেজমেন্ট কর্তৃক আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির ৩৬ জন সহকর্মীকে চাকুরীচ্যুত, সাময়িক বরখাস্ত করা হয়েছে ৫৩ জনকে এবং মামলা প্রদান করা হয়েছে ১৭২ জনের বিরুদ্ধে এবং জেল খাটানো হয়েছে ২০ জনকে। গত ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার পর সরকার ৫ জুন তারিখে একটি প্রজ্ঞাপন জারি করে এবং সেই প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের দাবী সমূহ বাস্তবায়নের জন্য ২ টি আলাদা আলাদা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি গঠনের পর আন্দোলন সংক্রান্ত কোন প্রকার কর্মসূচি না থাকা সত্ত্বেও ৫ জুন ২০২৫ থেকে এ পর্যন্ত ৭ জন সহকর্মীকে চাকুরীচ্যুত, ৩২ জন সহকর্মীকে সাময়িক বরখাস্ত ও সংযুক্ত করা হয়েছে। গত ৩১ আগস্ট থেকে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে বিদ্যুৎ সেবা সচল রেখে চারদফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এসময়ে বিদ্যুৎ সেবা ও গ্রাহক সেবা চালু রেখে স্থানীয় প্রশাসনকে অবহিত করে চলমান কর্মসূচি পালিত হয়েছে। অথচ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের শোষন, জুলুমের কোন লাগাম টানে নাই। তাদের শোষন জুলুমের অংশ হিসেবে ১৭ আগস্ট সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ বাচ্চু মিয়া, ২৬ আগস্ট জেনারেল ম্যানেজার মোঃ জুলফিকার রহমান, ২৭ আগস্ট ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান খান এবং ২৮ আগস্ট লাইন টেকনিশিয়ান মোঃ জাহিদুল ইসলামকে সম্পূর্ণ অনৈতিক ভাবে সাময়িক বরখাস্ত ও দেশের বিভিন্ন প্রান্তে সংযুক্ত করা হয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দূর্নীতির, অনিয়মের বিরুদ্ধে কথা বলায় সমিতির সহকর্মীদের একের পর এক চাকুরীচ্যুত, বরখাস্ত করা হচ্ছে, এটা কি বৈষম্যহীন বাংলাদেশের উদাহরণ ? এটা কি কোন মানবিক কাজ ? ৫ দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার পরেও কোন প্রকার সমস্যা সমাধান না হওয়া এবং এই অযৌক্তিক বরখাস্তের প্রতিবাদে ও নিরাপদ কর্মপরিবেশে এবং পল্লী বিদ্যুৎ সমিতি ঘোষিত ৪ দফা দাবীতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীরা আজ শুক্রবার বিকাল ৫টা থেকে গণছুটিতে যাওয়ার ঘোষনা দেন। এই অবস্থায় সমিতির যাবতীয় দায়-দায়িত্ব তারা জেনারেল ম্যানেজারের উপর অর্পণ করে ছুটির ফর্ম জমা দিয়ে স্ব স্ব কর্মস্থল ত্যাগ করবেন বলে জানান। এক্ষেত্রে, কোন ধরনের অপ্রীতিকর অবস্থার উদ্ভব বা গ্রাহক সেবা বিঘিœত হলে এর যাবতীয় দায়ভার জি এম ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে বহন করতে হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, লাইনম্যান গ্রেড-২ সাইফুল ইসলাম, এল.টি জাকির হোসন, এম.আর.সি.এজ মাহবুবুর রহমানসহ পল্লী বিদ্যুৎ সমিতির অসংখ্য কর্মকর্তা ও কর্মচারীরা।##
০৫.০৯.২৫
What's Your Reaction?