বাঁশপাড়া ইউনিটির আংশিক কমিটি গঠন, সভাপতি কপিল সম্পাদক মোক্তার
"একতা শক্তি, একতাই বল" এ প্রতিপাদ্যকে বিষয় কে সামনে রেখে একটি অরাজনৈতিক, সামাজিক সংগঠন বাঁশপাড়া ইউনিটি ২০২৫ সালে প্রতিষ্টাতা লাভ করে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব ছাগলনাইয়া পৌর শহর মাষ্টার আমিনুল হক মার্কেট ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিটির উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য সাহাব উদ্দিন পাটোয়ারী'র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঁশপাড়া ইউনিটির উপদেষ্টা আজিজুল হক ইকবাল, আলাউদ্দিন পাটোয়ারী, ফরিদুর রহমান মিলন, কপিল উদ্দিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মজুমদার, মনির আহমেদ প্রমুখ। আগামীতে সমাজসেবায় অবদান রাখার জন্য ইউনিটির নবনির্বাচিত কমিটির প্রতি আহবান জানিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বক্তারা। আলোচনা সভা শেষে সকল সদস্যর উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে নাজমুল হোসেন কপিল, সাধারণ সম্পাদক মোক্তার মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, অর্থ সম্পাদক নুর মো. লিটন, প্রচার সম্পাদক যতীন্দ্র সূত্রধর, শিক্ষা সম্পাদক আরাফাত হোসেন মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল হক পাটোয়ারী, বানিজ্য বিষয়ক সম্পাদক মনছুর আহমেদের নাম ঘোষণা করেন উপদেষ্টা মন্ডলি। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাঁশপাড়া ইউনিটি উপদেষ্টাবৃন্দ।
What's Your Reaction?