প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক নিয়ে তামাক নিয়ন্ত্রণ ও প্লাষ্টিক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Mar 16, 2026 - 12:54
Mar 16, 2026 - 12:55
 0  10
প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক নিয়ে তামাক নিয়ন্ত্রণ ও প্লাষ্টিক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ  প্রতিনিধি। 

তামাক নিয়ন্ত্রণ  আইন এর প্রয়োগে নীতিনির্ধারণী মহল কড়াকরী হলেও বাস্তবে সক্রিয় নয় জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটি। সিংগেল ইউজ প্লাস্টিকের কথা তো দূরের বিষয়। পলিথিনে বাজার আনা এখন নৈমিত্তিক হওয়ায়  পরিবেশ  সংরক্ষণ যেন কাগজে বাঘ হয়ে পড়েছে। 

কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদ কেএসকেপি আয়োজিত  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডাঃ মহিউদ্দিন আহামদ।

সাংবাদিক কল্যাণ পরিষদ সভাপতি শাহ সারওয়ার জাহান এর সভাপতিত্বে  অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মোঃ নাজিম উদ্দীন । সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ প্লাস্টিকের ও তামাক বিরোধি বক্তব্য রাখেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow