প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা এবং অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

Dec 21, 2025 - 19:39
 0  27
প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা এবং অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা  : দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা-অগ্নি সংযোগ এবং খুলনার ডুমুরিয়ার সাংবাদিক ইমদাদুল হককে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে রোববার বেলা ১১টায় শহরের নিউমার্কেট মোড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা রেখে ১ মিনিট নিরবতা পালন করা হয়। 
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, এস এম জিন্নাহ, গাজী ফরহাদ, এস এম বিপ্লব হোসেন, জি এম সোহরাব হোসাইন, জামাল উদ্দিন, বরুন ব্যানার্জি, হোসেন আলীসহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন।
বক্তারা বলেন, বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদি নিজেও অগ্নি সংযোগ ও ভাংচুরের পক্ষে ছিলেন না। তিনি তার অগ্নি ঝরা বক্তব্য দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে ছিলেন। তার জানাজ নামাজের কোটি মানুষের উপস্থিতিই প্রমান করে সন্ত্রাসী, লুটপাট এবং অগ্নি সংযোগ করে কখনো ভালোবাসা পাওয়া যাবে না। অথচ বিপ্লবী হাদির মৃত্যু খবর শুনেই একটি উগ্রবাদী গোষ্ঠী প্রথম আলো এবং ডেইলি স্টারের মত গণমাধ্যমের কার্যালয়ে অগ্নি সংযোগ করে। ফ্যাসিস্ট হাসিনার যেমন গণমাধ্যমে কণ্ঠরোধ করতে চেয়েছিল তেমনি একটি গোষ্ঠী দেশকে অশান্ত করতে একই প্রচেষ্টায় লিপ্ত রয়েছে উল্লেখ করে বলেন জুলাই আন্দোলনে প্রথম আলো প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল। ২৪ এর গনঅভ্যুত্থান এ জন্য হয়নি। অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর সুষ্ঠু এবং নিরাপদ বাংলাদেশের জন্য। যেখানে সকলেই মতামত ব্যক্ত করতে পারবেন। নিরাপত্তা পাবেন। বক্তারা অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তি এবং খুলনায় ডুমুরিয়া শলুয়া প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হককে হত্যার ঘটনায়ও জড়িতদের গ্রেফতারের জোর দাবি জানান। ###
২১.১২.২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow