সদস্যদের মুখে হাসি ফুটালো মহিপুর প্রেসক্লাব

Mar 16, 2026 - 12:56
 0  10
সদস্যদের মুখে হাসি ফুটালো মহিপুর প্রেসক্লাব

বিশেষ প্রতিবেদকঃ পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনের সকল সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) মহিপুর প্রেসক্লাব কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে এই উপহার তুলে দেন সভাপতি মো. মিজানুর রহমান প্যাদা ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ। এর আগে প্রেসক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপহার বিতরণ শেষে ক্লাব নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের নিরলস কাজের মাঝে ঈদের আনন্দ কিছুটা ভাগাভাগি করে নিতেই এই ক্ষুদ্র প্রয়াস। সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই তাদের মূল লক্ষ্য। আগামীতেও প্রেসক্লাবের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকবে।

দীর্ঘদিন পর একসঙ্গে ইফতার এবং ক্লাবের পক্ষ থেকে বিশেষ উপহার পেয়ে সদস্যরা ব্যাপক আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। তারা প্রেসক্লাবের এই সময়োপযোগী ও আন্তরিক উদ্যোগকে সাধুবাদ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow