কিশোরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের পাট পণ্য তৈরীর অপ্রাতিষ্ঠানিকপ্রশিক্ষণকোর্সের উদ্বোধন
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে পাটজাত পণ্য তৈরী বিষয়ে সপ্তাব্যপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। "প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি " আত্নকর্মসংস্হানের সুযোগ সৃষ্টির লক্ষে ২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৫ খ্রীঃ পর্যন্ত পাটজাত পণ্যের উৎপাদন ও বিপনন কার্যক্রম সম্পর্কে দক্ষতা অর্জনের জন্যে হাতে কলমে ধারণা প্রদান করা হবে। প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। ১৬ নভেম্বর ২০২৫ ( রবিবার) বেলা ১২ টায় সংযোগ যুব গণ পাঠাগার ও বিজ্ঞান ক্লাব যশোদল কিশোরগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক শাহ মোঃ সারওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বাকার সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামাল হোসেন। বক্তব্য রাখেন প্রশিক্ষক আফরিন রহমান তুলি। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে তসলিমা আক্তার,লিপি রাণী, সাব্বির মোঃ রবিন প্রমূখ। এ প্রশিক্ষণ সফলতার সাথে সমাপ্তকারীদের সরকারী সনদ প্রদান করা হবে।
What's Your Reaction?