জাতীয় যুব শক্তি কিশোরগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা
কিশোরগঞ্জ প্রতিনিধি।। জুলাই চব্বিশের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে ফ্যাসিষ্ট এর বিচার, নতুন সংবিধান, যুব কর্মসংস্থান ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে জাতীয় যুব শক্তি কঠিন শক্তি অর্জনে বদ্ধ পরিকর। ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার বিকালে কিশোরগঞ্জ শহরের স্হানীয় শেরাটন হোটেলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক দের সংগে জাতীয় যুব শক্তি'র নব গঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে। জাতীয় যুব শক্তি কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ রুবেলে পিতা মোঃ আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন সদস্যসচিব জুবায়ের আলম, মুখ্যসংগঠক আলিমুলহক, মোঃ কাউসার মিয়া, মোঃ মানিক মিয়া, মাহমুদ শামীম প্রমূখ।
What's Your Reaction?