ধামরাইয়ে ৪ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাট  আটক 

Aug 19, 2025 - 15:59
 0  68
ধামরাইয়ে ৪ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাট  আটক 

ঢাকার ধামরাই উপজেলায় ৪ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল করিম (৫০) নামে এক কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার রেডিসন গার্মেন্টস এর সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আব্দুল করিম কুশুরা ইউনিয়নের গোলাইল এলাকার মৃত মেহের আলীর ছেলে।
এ ঘটনায় সকাল ১০টায় ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান। ওসি জানান, করিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার নানা তথ্য পাওয়া গেছে।

এ সময় তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ধামরাই থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow