পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা অফিস ভাংচুরের প্রতিবাদে মানবন্ধন, দোষীদের শাস্তি দাবি

Jun 16, 2026 - 18:36
 0  12
পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা অফিস ভাংচুরের প্রতিবাদে মানবন্ধন, দোষীদের শাস্তি দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা অফিস ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন২০২৬ তারিখ,  মংগলবার  বার সকাল ১০টায় জেলা কালেক্টরেট ভবন প্রাংগনে এই মানবন্ধনের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখার নেতা কর্মীরা । 

মানবন্ধনে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা  কমান্ডের ভারপ্রাপ্ত আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ।  তিনি বলেন, "মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে ছিনিমিনি খেলার ফল ভাল হবে না। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অফিসে হামলা মানে ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে বেঈমানি। এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"

মানবন্ধনে আরও বক্তব্য রাখেন বীর  মুক্তিযোদ্ধা বাছির উদ্দিন ,এড. দোলন ভৌমিক, সদর কমিটির সদস্য সচিব নূরুল হক,  সন্তান সংসদের সভাপতি মাসুদ সারোয়ার প্রমুখ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশের উন্নয়ন অব্যাহত রাখার দাবি জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যেকোনো অপতৎপরতা কঠোর হাতে দমন করতে হবে।

মানবন্ধন শেষে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানবন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধের পক্ষের সর্বস্তরের জনতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow