জামালপুরে অসহায় কৃষকের জোর পূর্বক পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
জামালপুরের মাদারগঞ্জ কড়ইচূড়া ইউনিয়নের চর নলছিয়া গ্রামে অসহায় দরিদ্র কৃষক নবা মন্ডলের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে কড়ইচূড়া ইউনিয়নের চর নলছিয়া গ্রামে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী নবা মন্ডল,রিনা বেগম, রওশনারা বেগম ও মালতি বেগম। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নবা মন্ডল তার পৈতৃক সম্পত্তি ১৬.৫০ শতাংশ জমি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। প্রায় ১২ বছর আগে গোপণে তার সহোদর ভাই সোনা মন্ডল স্থানীয় প্রভাবশালী গ্রাম্য চিকিৎসক মঞ্জুরুল হক এর নিকট নামা জমির পরিবর্তে অন্যায়ভাবে বাড়ির দাগের সম্পূর্ণ জমি বিক্রি করে দেয়। এ নিয়ে অনেকবার জোরপূর্বক জমি দখলের পায়তারা করে ব্যার্থ হলে স্থানীয় আরেক প্রভাবশালী মিষ্টার মিয়ার নিকট ১০ মাস আগে মঞ্জুরুল হক সেই জমি বিক্রি করে দেন। তারা আরও বলেন, নতুন ঘরের জন্য একটা দুচালা টিনের ঘড় নির্মাণ কাজ শুরু করলে। গত শুক্রবার (২৯ আগষ্ট) দুপুরে মঞ্জুরুল হক ও স্থানীয় ভূমিদস্যু মিষ্টারের নেতৃত্বে একদল ভূমিদস্যু ও সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে নির্মাণাধীন ঘরে আগুণ লাগিয়ে দেয় ও জমির ফসলাদি নষ্ট করেন। এরপর বাড়িতে থাকা মহিলাদের মারধোর করেন। মেহেদী হাসান জামালপুর। ০১-০৯-২০২৫
What's Your Reaction?