পীরগঞ্জে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের আয়োজনে এক র্যালি ও সমাবেশে অনুষ্ঠিত
মনসুর আহাম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার ) বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সদস্য জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘদিন টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। কাজেই এই জাতীয় পার্টি থেকে সাবধান। তারা এখন দরবেশ সেজে আপনাদের কাছে ভোট চাইতে আসবে।
তাদের ফাঁদে পা দেওয়া যাবে না।
শনিবার বিকেলে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এলাকায় মাইক্রোবাস স্ট্যান্ড চত্বরে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এবার গুজব নয় আগামী ২৫ ডিসেম্বর সত্যি সত্যিই তারেক রহমান দেশে আসছেন। এ আসনটি এবার আপনাদের সহায়তায় তারেক রহমানকে উপহার দেওয়া হবে। বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে এ বিজয় কেউ ঠেকাতে পারবে না।
উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক কুলসুম বেগম, সদস্য সচিব মাহফুজা বেগম, বিএনপি নেতা ওয়ালিউর রহমান মিঠু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, ছাত্রনেতা মেজবাহুল হক সূর্য, রবিউল ইসলাম প্রমুখ। সমাবেশে পৌরসভা ও ১০টি ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল ও মহিলা দলের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেয়। শেষে ঢাকায় হাদীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মনসুর আহাম্মেদ পীরগঞ্জ
ঠাকুরগাঁও প্রতিনিধি
What's Your Reaction?