জামালপুর জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
জামালপুরের ইসলামপুরে জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। আজ দুপুরে উপজেলার কুলকান্দি খানাবাড়ি বিএনপির দলীয় কার্যলয়ে জামালপুর ২ ইসলামপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যার্শী শরিফুল ইসলাম খান ফরহাদের হাতে হাত রেখে বিএনপিতে যোগদান করেন তারা। একই সময় বিএনপির সদস্যপদও গ্রহণ করেন তারা। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগদান করেন, কুলকান্দি জিগাতলা ওয়ার্ড জামায়েতের সভাপতি এরশাদ খন্দকার, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন ও সহ-সভাপতি সোনাহার খন্দকারসহ প্রায় অর্ধশতাধিক জামায়াত নেতাকর্মী। এসময় তাদের ফুলের মালা দিয়ে বরন করে নেয়া হয়।
বিএনপিতে যোগদান করা নেতাকর্মীরা জানান, শরিফুল ইসলাম খান ফরহাদ একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি। এছাড়াও তিনি অত্যন্ত একজন সৎ মানুষ। আমরা তার নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই। এসময় ফরহাদ খান বলেন, বিএনপির রাজনৈতিক আদর্শে অনুপ্রানিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন তারা। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। মেহেদী হাসান জামালপুর। ২৯.১১.২০২৫
What's Your Reaction?