এভারকেয়ারে সংকটময় অবস্থায় বেগম খালেদা জিয়া, দোয়া চাইলেন আলহাজ্ব আব্দুর রউফ
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংকটময় সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দলের নেতা-কর্মী ও সমর্থকরা। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সাতক্ষীরাবাসী তথা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ধানের শীষ প্রতীকের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। তিনি বলেন, "দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটময় সময় অতিক্রম করছেন। এই মুহূর্তে তাঁর জন্য দেশে-বিদেশে সকলের দোয়া অত্যন্ত প্রয়োজন।" আব্দুর রউফ আরও উল্লেখ করে বলেন, "খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাই তাঁর অসুস্থতা জাতীয় রাজনৈতিক পরিমণ্ডলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।" এর আগে থেকেই খালেদা জিয়া বিভিন্ন জটিল রোগে ভুগছেন এবং নিয়মিতভাবে এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। দলীয় সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
What's Your Reaction?