পীরগঞ্জ পৌরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী পীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা

May 28, 2026 - 18:14
 0  9
পীরগঞ্জ পৌরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী পীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা

নিজস্ব প্রতিবেদক পীরগঞ্জ পৌরবাসীসহ এবং দেশ বিদেশের সবাইকে ঈদুল আযহা উপলক্ষ্যে পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দানবীর,সৎ এবং সাহসী দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক বার্তায় এই শুভেচ্ছা জানান মেয়র প্রার্থী। তিনি বলেন সমাজে যারা ধন্যাত্য ও সম্পদশালী ব্যক্তি রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করবো, আপনাদের আশেপাশে অসংখ্য গরিব অসহায় মানুষের রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে এই পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো হবে একমাত্র কামনা। এরি মধ্যে রয়েছে এক অন্যরকম শান্তি ও সমৃদ্ধি। শুভেচ্ছা বার্তায় মেয়রপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম রাজা বলেন, প্রতি বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মধ্যে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পীরগঞ্জ পৌরবাসীসহ দেশের সব মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। এছাড়াও হিন্দু ভাই-বোনদের প্রতি রইলো অকৃত্রিম ভালবাসা মেয়রপ্রার্থী রেজাউল করিম রাজা বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। ‘তারই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানরা কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করছি। ঈদ মোবারক, ঈদ মোবারক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow