তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক অসহায় পরিবারকে হেল্প কার্ড করে দিবেন খোকন তালুকদার
মাাদারীপুর প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের জনতার নেতা মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে যদি আল্লাহ তায়ালা ক্ষমতায় আনেন তাহলে জনাব তারেক রহমান বলেছেন, প্রত্যেক অসহায় পরিবারকে একটি হেল্প কার্ড করে দিবেন। এবং এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহযোগীতা পাবেন। এতে করে সবার মাঝে সচ্ছলতা ফিরে থাকবে। কেউ অসহায় থাকবেন না। তিনি আরো বলেন, তারেক রহমান ৩১ দফায় আপনাদের ব্যাপারে পারে (মা দের ব্যাপারে) সব চাইতে গুরুত্ব দিয়েছেন। এবং আমাদের সব চাইতে আপন কারা হয়, সব চাইতে আপন হয় মা। আপনারা যে ভাবে ফরম পুরন করে গেলেন, আপনারা অন্যান্যদেরকেও সে ভাবেই ফরম পুরন করাবেন। আজ শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কালকিনি উপজেলা ও পৌরসভা মহিলা দলের সদস্য সংগ্রহের মাধ্যমে শুভ উদ্ধোধন অনুষ্ঠানে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিললেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাদক মো. সালাম সরদার, উপজেলা মহিলাদল নেত্রী ইশরাত ওসমান শিমু ও জাকিয়া সুলতানাসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
What's Your Reaction?