বগুড়া শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত আর্থিক সহযোগিতা ও ঢেউটিন প্রদান
আমানউল্লাহ আমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া পশ্চিমপাড়া গ্রামের বিধবা পারভীন বেওয়ার বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। ২৩ আগস্ট-২০২৫ইং শনিবার তার বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত আর্থিক সহযোগিতা ও ঢেউটিন প্রদান করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। অনুদান শেষে সংক্ষিপ্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ৷
What's Your Reaction?