বাসাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আহমেদ আযম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল (সখীপুর ও বাসাইল) সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ আবুল কালাম আজাদ পিন্টু, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ঋণগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বিআরডিবি’র ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানের শেষে বিআরডিবির উপকারভোগীদের মাঝে ঋণের চেক এবং পরিবেশ রক্ষায় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
মোহাম্মদ নাসির মিয়া
বাসাইল, টাঙ্গাইল
০৬/০৭/২০২৬
০১৯২৬৮০৫৬০৫
What's Your Reaction?