ভোলার চরফ্যাশনে বৈরী আবহাওয়ায় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, সতর্ক করলেন  উপজেলা প্রশাসন 

Jul 7, 2026 - 17:14
 0  9
ভোলার চরফ্যাশনে বৈরী আবহাওয়ায় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, সতর্ক করলেন  উপজেলা প্রশাসন 

তৈয়্যবুর রহমান চরফ্যাশন প্রতিনিধি:
বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল ধরনের ট্রলার ও নৌযানকে সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা আনুমানিক ১২ থেকে ১৮ ফুটের মধ্যে ওঠানামা করছে। একই সঙ্গে সমুদ্রবন্দরসমূহে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র অত্যন্ত উত্তাল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এ অবস্থায় জেলে, ট্রলার ও নৌযানের মালিক, ঘাট কমিটির সভাপতি, বোট মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি সতর্কবার্তা দিয়ে ইউএনও রুমানা আফরোজ বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা এবং সমুদ্রে চলাচলের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযান মাছ ধরা, বাণিজ্যিক কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে পাঠানো যাবে না।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে জীবনহানির আশঙ্কা রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার অভিযান পরিচালনা করাও কঠিন হয়ে পড়বে, ফলে উদ্ধারকারী সদস্যদের জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতি আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে। তাই সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পাশাপাশি এ বার্তাটি দ্রুত সংশ্লিষ্ট সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow