ভোলায় পল্লী বিদ্যুৎ এজিএম ওএন্ডএম মাত্র ৩ ঘণ্টা অফিসে বসেও,কর্মচারীদের সঙ্গে অসভ্য আচরণ

Sep 23, 2025 - 21:41
 0  68
ভোলায় পল্লী বিদ্যুৎ এজিএম ওএন্ডএম  মাত্র ৩ ঘণ্টা অফিসে বসেও,কর্মচারীদের সঙ্গে অসভ্য আচরণ

চরফ্যাশন প্রতিনিধি: ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত দক্ষিণ আইচা সাব জোনাল অফিস প্রধানের বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে অসভ্য আচরণের অভিযোগ উঠেছে। তিনি প্রতিদিন সকাল ১০টায় অফিসে এসে দুপুর ১টায় অফিস ত্যাগ করেন। তার সীমিত সময়ের উপস্থিতি ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অসভ্য আচরণে অফিসে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কর্মচারীরা জানিয়েছেন, প্রধান কর্মকর্তার এই আচরণ অফিসের সাধারণ কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে। এ বিষয়ে মন্তব্যের জন্য প্রধান কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো বক্তব্য দেননি। নাম প্রকাশ্যে অভিযোগ করে দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের একাধিক বিলিং সহকারি ও লাইনম্যান সহ মিটার রিডার কাম মেসেঞ্জার'রা অভিযোগ করে বলেন। আমরা সঠিক সময় অফিসে আসি। এবং সঠিক সময়ে অফিস ত্যাগ করা সত্ত্বেও আমাদের অফিস প্রধান (এজিএম ওএন্ডএম),কাউসার আহমেদ,তিনি নিজে সরকারি বিধি অনুযায়ী অফিসে না থেকেও প্রতিদিন গ্রাহকের সামনে আমাদের সাথে অসভ্য আচরণ সহ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তার এমন আচরণে মাঝেমধ্যে মনে চায় আমরা চাকরি ছেড়ে বাড়িতে চলে যাই। এ বিষয়ে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (প্রকৌশলী),সজীত কুমার বিশ্বাস বলেন,দক্ষিণ আইচা সাব ব্জোনাল অফিসের এজিএম কার্তিৃক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসভ্য আচরণের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow