প্রকাশ্যে রাজধানীতে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

Sep 1, 2025 - 21:43
 0  55
প্রকাশ্যে রাজধানীতে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

ঢাকার মগবাজার থেকে দৈনিক আমার বার্তা পত্রিকার সাংবাদিক বখতিয়ার উদ্দিন জনের মোটরসাইকেল চুরি হয়েছে। রবিবার রাত আড়াইটার দিকে মগবাজারের ইনসাফ বারাক হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে।

সাংবাদিক জন জানান, অফিসের কাজ শেষে বাসায় ফেরার সময় তিনি মোটরসাইকেলটি উক্ত স্থানে রেখে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন সেটি নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

চুরি হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-৩৮-১৫৯৮। আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে চলে যান।

ঘটনার পরপরই সাংবাদিক জন হাতিরঝিল থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow