লোহাগাড়ায় আসন্ন জন্মাষ্টমী ও সার্বিক সহযোগিতা নিয়ে মতবিনিময়
বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ - বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সাথে এক মতবিনিময় সভা গত ৬ আগস্ট (বুধবার)বিকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ও লোহাগাড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য পলাশ দাশ বলেন-"এ উৎসব আমাদের উপজেলায় ৯ ইউনিয়ন মিলে একমাত্র সবচেয়ে বড় এবং ১৪তম উৎসব। প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাপক ভক্তের সমাগম ঘটবে।"
উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুমন মজুমদার হিরো বলেন- "যেহেতু দক্ষিণ জেলার শ্রেষ্ঠ প্রোগ্রাম সেহেতু ভক্তদের নিরাপত্তা ও সহযোগিতা অবশ্যই কাম্য।"
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম বলেন-"সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের এই বাংলাদেশ, এ দেশে সবাই যে যার ধর্মীয় অনুষ্ঠান স্বাচ্ছন্দ্যে উদযাপন করবে। তিনি আরো বলেন, জন্মাষ্টমী উৎসব জাতীয় উৎসব।তাই আমাদের লোহাগাড়ায়ও সবার সহযোগিতায় জন্মাষ্টমী উদযাপিত হবে ও প্রশাসনের পক্ষে সহযোগিতা থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ডাঃ সুকুমার নাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, অর্থ সম্পাদক শিক্ষক বাবলু কান্তি হাজারী,দপ্তর সম্পাদক প্রদীপ শীল, প্রচার সম্পাদক পলাশ বিশ্বাস ও পুটিবিলা ইউনিয়ন সদস্য সৌরভ দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য, পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন শ্রী শ্রী করুণাময়ী কালীমন্দিরে আগামী ১৫ ও ১৬ আগস্ট শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন করা হয়েছে।
What's Your Reaction?