খেলার মাঠ অক্ষত রেখে ভবন নির্মানের দাবি

Aug 29, 2025 - 12:48
 0  47
খেলার মাঠ অক্ষত রেখে  ভবন নির্মানের দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে মাঠ রক্ষার দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ঐহিত্যবাহী বজরা এল কে আমিন স্কুল এন্ড কলেজ মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী।  বৃহঃপতিবার (২৮ আগষ্ট’২৫) সকাল ১১ টায় প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী বজরা বাজার সড়কে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে বিক্ষোভ মিছিল শেষে কলেজ মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থী,এলাকাবাসী এবং প্রতিনিধিরা দাবি করেন , কর্তৃপক্ষ পরিকল্পিত ব্যাবস্থা গ্রহন করলে কলেজ মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণ করা সম্ভব। যদি মাঠ নষ্ট করে ভবণ নির্মাণ করা হয়,তখন শিক্ষার্থী এবং স্থানীয় তরুণরা মাদকসেবন, ইভটিজিংসহ নানান অপরাধের সাথে জড়িয়ে পারতে পারে। সামাজিক অপরাধ বৃদ্ধি পাবে। উপযুক্ত মাঠের অভাবে তরুণ উদীয়মান খেলোয়াড়র গড়ে উঠবে না।  বজরা এল কে আমিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবাইদুর রহমান বুলবুল বলেন, আমি এই মানববন্ধনের সাথে একত্বতা ঘোষনা করছি। আমি আমার জায়গায় থেকে সর্বোচ্চ চেষ্টা করবো মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মানের। এজন্য শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করছি। এছাড়াও, মানববন্ধনে শিক্ষক,শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। জানা যায়,বজরা ইউনিয়নের আশেপাশে উপযুক্ত খেলার মাঠ না থাকায়, একমাত্র খেলার মাঠ হিসাবে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী এবং ইউনিয়নের ক্রীড়াপ্রেমীদের খেলার মাঠ হিসেবে ব্যবহার হচ্ছে।ইউনিয়নের ক্রীড়া সংগঠন ‘বজরা ক্রীড়াচক্র’ বিভিন্ন সময় এই মাঠে ফুটবল টুনার্মেন্ট আয়োজন করে থাকেন, পার্শ্ববর্তী উপজেলার দলগুলো এই টুনার্মেন্টে অংশগ্রহণ করে থাকে। এছাড়াও অন্তঃফুটবল টুনার্মেন্টসহ বিভিন্ন ইভেন্টে সকল পেশাশ্রণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করেন। অপরিকল্পিত ভাবে ভবন নির্মান হলে মাঠটি বন্ধ হওয়ার শঙ্কায় শিক্ষার্থীসহ ক্রীড়াপ্রেমীরা  ক্ষুব্ধ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow