প্রকাশ পেলো ত্রিভুজ প্রেমের মিউজিক ভিডিও 'আয়োজন'
এজেএস ওয়ার্ল্ডের ব্যানারে সম্প্রতি প্রকাশ পেয়েছে স্যাড রোমান্টিক আয়োজনে নির্মিত মিউজিক ভিডিও ‘আয়োজন’। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত গানটি ইতিমধ্যেই তরুণ শ্রোতা-দর্শকের মধ্যে আলোচনায় এসেছে।
আলামিন জোমাদ্দার সবুজের কথা ও আকাশ মাহমুদের সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন শামসুন্নাহার পূর্ণতা। মোঃ সোহেল খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম মৃধা, জেবা জান্নাত এবং কন্ঠশিল্পী পূর্ণতা নিজেও। কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান। গানটি প্রযোজনা করেছে এজেএস ওয়ার্ল্ড।
কণ্ঠশিল্পী শামসুন্নাহার পূর্ণতা বলেন ‘আয়োজন’ আমার কাছে বিশেষ একটি গান। আমি মূলত ক্লাসিকাল গানের মানুষ, তবে স্যাড গান সম্প্রতি বেশি হয়ে যাচ্ছে, এরমধ্যে 'আয়োজন' অন্যতম। চেষ্টা করেছি আবেগ দিয়ে উপস্থাপন করার। আশাকরি যারা গানটি শুনবে উপভোগ করেবন।
নির্মাতা মোঃ সোহেল খান বলেন, ত্রিভুজ প্রেমের আবেগ আর অনুভূতি আমি গান চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, দর্শক-শ্রোতারা নিজেদের ভালোবাসার গল্পের সঙ্গে গানটিকে মেলাতে পারবেন।
গীতিকার আলামিন জোমাদ্দার সবুজ বলেন, আমি চেয়েছি শব্দের মাধ্যমে একটা অসমাপ্ত ভালোবাসার যন্ত্রণা ফুটিয়ে তুলতে। বিশ্বাস করি, যারা প্রেমে বেদনা অনুভব করেছেন তারা গানটির কথায় নিজেদের খুঁজে পাবেন।
অভিনেতা সিয়াম মৃধা বলেন, গানের গল্পে চরিত্রের আবেগকে ফুটিয়ে তুলতে আমরা সবাই অনেক পরিশ্রম করেছি। আমার সহশিল্পী জেবা জান্নাত আমার পুরনো বন্ধু। প্রথমে আমাদের রসায়নে একটু বাধাগ্রস্ত হলেও চেষ্টার কমতি ছিলো না। দর্শকের ভালো লাগলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
অভিনেত্রী জেবা জান্নাত যোগ করেন, মিউজিক ভিডিওটি শুধু একটি গান নয়, বরং একটি ছোট গল্প। সিয়াম মৃধার সাথে এর আগে অনেকগুলো নাটকে জুটিবেঁধে অভিনয় করলেও আমরা এই প্রথম কোনো মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছি। আশাকরি দর্শকরা আমাদের রসায়ন পছন্দ করবে।
সুরকার ও সংগীত পরিচালক আকাশ মাহামুদ বলেন 'আমি চাই শ্রোতারা গানটি শুনে ভালোবাসা ও হারানোর ব্যথা দুটোই অনুভব করুন। সংগীতের ভেতর দিয়ে আমি সেই আবহ তৈরি করার চেষ্টা করেছি।
What's Your Reaction?