প্রকাশ পেল তানহা খানের 'পান্তা ইলিশ' 

Apr 15, 2026 - 21:23
 0  10
প্রকাশ পেল তানহা খানের 'পান্তা ইলিশ' 
প্রকাশ পেল তানহা খানের 'পান্তা ইলিশ' 

বাঙালির পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় পহেলা বৈশাখের গানগুলো। প্রতি বছরই বৈশাখ ঘিরে প্রকাশিত হয়ে নতুন নতুন গান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পহেলা বৈশাখে কণ্ঠশিল্পী  সাথী খান, তানহা খান,রাজু মন্ডল ও পারভেজ খান নিয়ে এলেন ‘পান্তা ইলিশ’ শিরোনামের নতুন গান।‘পান্তা ইলিশ’ গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশী আর সংগীতায়োজন করেছেন গানচাষী টিম। গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে সাথী খান, তানহা খান, রাজু মন্ডল,পারভেজ খানসহ দেব,অভিজিৎ, আশিক,সামিয়া সুলতানা,রিসা, আয়াৎ, রানা ও সারিজন । ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা  সৌমিত্র ঘোষ ইমন। 
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় গানকারীগর ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে। মুক্তির পর থেকেই গানটি ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া পাচ্ছে।
নতুন গান প্রসঙ্গে কন্ঠশিল্পী তানহা খান বলেন, বৈশাখ বাঙালির সবচেয়ে বড় উৎসব, যা আমাদের সংস্কৃতি, শিকড় ও ভালোবাসার প্রতীক। এই বিশেষ দিনকে ঘিরেই গানটি তৈরি করা হয়েছে এবং তিনি আশা করছেন, এটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন জানান, ‘পান্তা ইলিশ’ একটি দারুণ কাজ। গানটির ভিডিওতে ভিন্নধর্মী ভিজ্যুয়াল উপস্থাপনার চেষ্টা করা হয়েছে, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow