সাতক্ষীরায় মাদকবিরোধী সাইকেল র‍্যালী

Jun 27, 2026 - 22:13
 0  8
সাতক্ষীরায় মাদকবিরোধী সাইকেল র‍্যালী

মোঃকামাল উদ্দিন সাতক্ষীরা ঃ বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শহর ছাত্রশিবিরের উদ্যোগে শনিবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি বের হয়ে শহরের পোস্ট অফিস মোড় ,নারকেলতলা মোড় ,খুলনা রোড মোড়, সার্কিট হাউজ মোড়সডহ শহরের প্রধান প্রধান সড়ক সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন । সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুন্নবীর পরিচালনায় র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের ইসলামের অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আল মামুন , অফিস সম্পাদক আরিফ বিল্লাহ , প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, মিডিয়া সম্পাদক মাসুদ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। এসময় সেখানে শহর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি বলেন, মাদকের ভয়াবহতা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের কারণে পরিবারে অশান্তি, অপরাধ ও সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে তরুণদের ভূমিকা রাখতে হবে। তরুণদের মাঝে কোরআন ও হাদিসের জ্ঞান এবং ইসলামের আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজকে আরো বেশী গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ সাইকেল র‍্যালির আয়োজন। এসময় তিনি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।## ২৭.০৬.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow