সাভার পিঠা উৎসব 

Jan 24, 2026 - 16:31
 0  19
সাভার পিঠা উৎসব 

খলিল , সাভার 

গ্রামের মা খালাদের হারিয়ে যাওয়া শীতকালীন ঐতিহ্য হরেক রকমের পিঠার আমেজ ধরে রাখতে সাভার অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব।শনিবার সাভার দক্ষিণ রাজাশন আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ এর ছাত্র ছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই পিঠা উৎসব। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে পিঠা উৎসব। চিতই পিঠা, ভাপা পিঠা, ফুলকলি পিঠা, পাটিসাপটা পিঠাসহ হরেক রকমের পিঠা দিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৮ নং ওয়ার্ড রাজাশন কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম , ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার মুন্সি , সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ অন্যান্য সদস্য , শিক্ষক শিক্ষিকা , ছাত্র ছাত্রী ও স্থানীয় জনগণ। দুরদুরান্ত থেকে জনগণ পিঠা উৎসব দেখতে আসেন এবং উৎসাহিত হয়ে নানান রকমের পিঠা ক্রয় করেন। এসময় প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ  জানান একটা সময় ছিল শীতের সময় এলে ঘরে ঘরে নানান রকমের পিঠা তৈরি করা হতো। এক বাড়ি থেকে অন্য বাড়িতে পিঠার ঘ্রাণ পাওয়া যেত।এখন আর সেই পিঠার আমেজ নেই। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পিঠা উৎসব হলে সেই পুরনো দিনের কথা মনে পরে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow