মাদারীপুরে জামায়াত সমর্থিত ১০ দলীয় প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলামের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ভূরঘাটা পৌরবাস্টান্ড থেকে মিছিলটি শুরু হয়। ১০ দলীয় জোটের প্রতীক দাঁড়িপাল্লা হাতে নিয়ে মিছিলটি কালকিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলামসহ জোটের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে জনসমর্থন কামনা করেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-মাদারীপুর সদর অংশ) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, কালকিনি উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনামুল হক, কালকিনি উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটার মাওলানা হুজাইফা ইসলাম, সাবেক শিবির ছাত্র নেতা, চেয়ারম্যান কালকি উন্নয়ন ফোরাম,কালকিনি পৌরসভার মেয়র প্রার্থী এম হাসান জামান খান, ছাত্র শিবির মাদারীপুর জেলা সভাপতি রিফাত হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে ১০ দলীয় জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে মাওলানা রফিকুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় স্থানীয় জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?