মামুন আফনান রুমির কথায় প্রথমবার তানজিব সারোয়ারের গান

Aug 29, 2025 - 15:01
 0  87
মামুন আফনান রুমির কথায় প্রথমবার তানজিব সারোয়ারের গান

জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ারের কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান ‘বন্ধু রে’। গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমি। সুর ও সংগীতায়োজন করেছেন এপি শুভ।

এম এম প্রোডাকশন থেকে গানটি প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিও আকারে। এতে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও ইফশিতা শবনম। কক্সবাজারের মনোরম লোকেশনে ধারণ করা এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মোহন ইসলাম।

নতুন গান প্রসঙ্গে তানজিব সারোয়ার বলেন, গানটি একটু ভিন্নধাঁচের। রুমি ভাইয়ের কথায় এটি আমার প্রথম গান। এপি শুভর সংগীতে গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে আমার বিশ্বাস।

গীতিকার মামুন আফনান রুমি বলেন, তানজিব ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি, তবে সেই গান এখনও প্রকাশিত হয়নি। ‘বন্ধু রে’ আগে প্রকাশ হলো এবং এটি আমার ভীষণ পছন্দের একটি গান। আশা করছি সবাই গানটি শুনবেন, দেখবেন এবং এম এম প্রোডাকশনের সঙ্গে থাকবেন। বিশেষ ধন্যবাদ জানাই এম এম প্রোডাকশনের কর্ণধার মামুন ভাইকে।

মিউজিক ভিডিওটি দেখুন- https://youtu.be/H_QHUfcaLog?si=hsklV08oExsEzkZs

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow