টাঙ্গাইলের ঘাটাইলে মহান মে দিবস উদযাপন

May 1, 2026 - 17:00
 0  4
টাঙ্গাইলের ঘাটাইলে মহান মে দিবস উদযাপন

আল-আমীন, স্টাফ রিপোর্টার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ও দিঘলকান্দি ইউনিয়নের ব্রাহ্মণশাসন বাজার আঞ্চলিক শাখা, টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও শ্রমিক ঐক্যের বার্তা নিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকাল ৭টায় জাতীয় পতাকা ও ট্রেড ইউনিয়ন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শ্রমিকদের মাঝে লাল-কালো ব্যাজ বিতরণ করা হয় এবং সকাল ১০টায় ব্যানারসহ এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিক, শ্রমিক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সামাদ। তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও জীবনমান উন্নয়ন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনেক সময় তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সংগঠনের শক্তিশালী ভূমিকা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন ৭নং দিগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, মোঃ শহিদুল ইসলাম স্বপন,সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল ও সহ- সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা ছাত্রদল।মোঃ হাসানুজ্জামান তরুন,সাবেক সভাপতি,উপজেলা ছাত্রদল ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঘাটাইল উপজেলা শাখা যুবদল,মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ) ইউপি সদস্যসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা। বক্তারা বলেন, মহান মে দিবস কেবল একটি দিবস নয়; এটি শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। শ্রমিকদের সম্মান, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত হলেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব। উৎসবমুখর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান শ্রমিকদের মাঝে নতুন উদ্দীপনা, সচেতনতা ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়। মহান মে দিবসের এই আয়োজন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নতুন প্রেরণা হিসেবে কাজ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow