নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

May 1, 2026 - 16:54
 0  4
নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

সভায় সংগঠনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মাঝে পূর্বনির্ধারিত কর্মপরিকল্পনার প্রিন্ট কপি বিতরণ করা হয়। প্রত্যেকে নিজ নিজ দপ্তর সম্পর্কিত মতামত লিখিত আকারে উপস্থাপন করেন। পরবর্তীতে সকলের প্রস্তাবনা ও মতামতের ভিত্তিতে আলোচনা করে বাস্তবসম্মত কর্মপন্থা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন মোঃ রহুল আমীন, শাহ মোঃ সারওয়ার জাহান, আমিনুল ইসলাম শাদী ও জিয়াউল হাসান বাতেন। বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোবারক হোসেন সুমন। তিনি বলেন, “সবার সম্মিলিত মতামতের মাধ্যমে একটি কার্যকর ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে।” সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রত্যেক দপ্তরের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণে আপনাদের আন্তরিক অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে।” সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow